ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আবারও ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৫,  6:10 PM

news image

ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুথি। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে কেউ আহত হননি। যদিও আশ্রয় নিতে গিয়ে একজন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান-সমর্থিত হুথি নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে। দুই মাসের যুদ্ধবিরতির সময় হুথিদের হামলা কিছুক্ষদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু মার্চ মাসে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযান আবার শুরু হয়। সোমবার, বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে তারা গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বন্দর শহর হাইফায় "নৌ অবরোধ" আরোপ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম