ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আফ্রিকায় ম্যালেরিয়া প্রাদুর্ভাবে ‘আক্রমণাত্মক' মশা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  10:26 AM

news image

আফ্রিকায় নতুনভাবে ছড়িয়ে পড়া ম্যালেরিয়া রোগের সাথে গবেষকেরা এক ধরনের মশার যোগসূত্র পেয়েছে যারা বেশ আক্রমণাত্মক৷ এই প্রজাতির মশা শহরাঞ্চলে বৃদ্ধি পায় এবং ম্যালেরিয়া রোগ সম্পূর্ণভাবে নির্মূলে ক্ষেত্রে বড় এক হুমকি৷ বিজ্ঞানীদের মতে, এ বছর ইথেওপিয়াতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের পেছনেও এই মশাই দায়ী৷ দেশটির ডায়ার দাওয়া শহরে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যায়৷ ২০২২ সালের প্রথম ৫ মাসে যার সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৪০০, যা ২০১৯ সালে ছিল মাত্র ২০৫৷ একজন বিজ্ঞানী গবেষণা করে বের করেছেন যে, অ্যানোফিলিস স্টিফেনসি প্রজাতির মশা ম্যালেরিয়া ছড়াচ্ছে৷

এ ধরনের মশা সাধারণত ইন্ডিয়া ও ইরানে দেখা যায়৷  তবে ২০১২ সালে জিবুতিতে এর সন্ধান মেলে৷ পরবর্তীতে, প্রতিবেশী ইথেওপিয়া, সুদান, সোমালিয়া ও নাইজেরিয়াতেও এই প্রজাতির মশা প্লাওয়া যায়৷ এই প্রজাতির মশা কেন অনন্য? নেটিভ আফ্রিকান মশা সাধারণত গ্রামীণ পরিবেশ পছন্দ করে কিন্তু আক্রমণাত্মক অ্যানোফিলিস স্টিফেনসি দূষিত শহরগুলিতে ছড়ায়৷ এই প্রজাতির মশা বালতি এবং খোলা পানির ট্যাঙ্কেও বংশ বৃদ্ধি করতে পারে৷ এর মানে হল, এটি শুষ্ক মৌসুমে বেঁচে থাকতে পারে৷ আর যে কারনেই অ্যানোফিলিস স্টিফেনসি প্রজাতির মশা অনন্য৷  আফ্রিকান অন্য দেশগুলোও হুমকিতে গবেষকদের আশঙ্কা, এই মশা আফ্রিকান দেশগুলোর জন্যেও হুমকি তৈরি করেছে৷ ২০২০ সালে পৃথিবীতে ম্যালেরিয়া রোগে যত মানুষের মৃত্যু ঘটে তার ৯৫ শতাংশ ঘটেছে ঐ অঞ্চলে৷ ২০২০ সালে বিশ্বে ছয় লাখ ২৭ হাজার মানুষ এই রোগে মারা যায়৷ এটা খুবই আতঙ্কের, বলছিলেন একজন বিজ্ঞানী৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম