ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আফগানিস্তানে ২৮ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন

#

১১ ডিসেম্বর, ২০২১,  6:54 PM

news image

হিমায়িত তহবিল থেকে ২৮ কোটি ডলার আফগানিস্তানে জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক সার্ভিসের হাতে স্থানান্তরে রাজি হয়েছে আন্তর্জাতিক দাতারা। এ কথা বলেছে বিশ্বব্যাংক। আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর সেখান থেকে আর্থিক সহায়তা প্রত্যাহার করে নেয় আন্তর্জাতিক মহল। এর ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সঙ্কটে নিমজ্জিত হয় আফগানিস্তান। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ভয়াবহ অনাহারের হুমকিতে রয়েছে।

অপুষ্টিতে ভুগছে ৩০ লাখ শিশু। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দেশটিতে ভয়াবহ খরা। এর ফলে সেখানে গমের চাষ ধ্বংস হয়ে গেছে। দাম আকাশচুম্বী। তালেবানরা ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। ফলে দেশটিতে অর্থনৈতিক সঙ্কট তীব্র থেকে তীব্র হতে থাকে। এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। রিজার্ভে জমা থাকা আফগানিস্তানের প্রায় ১০০০ কোটি ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো। অন্যদিকে আফগানিস্তানে তহবিল দেয়া স্থগিত করেছে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাবে আফগানিস্তানে এই শীতে জরুরি ভিত্তিতে দুই কোটি ২০ লাখ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। কারণ, ‘পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট’ সৃষ্টি হয়েছে সেখানে। এমন অবস্থায় বিশ্ব ব্যাংকের অধীনে আফগানিস্তান রিকনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ডের অর্থ স্থানান্তর করা হবে বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফের কাছে। বিশ্ব ব্যাংক বলেছে, এই দুটি এজেন্সি আফগানিস্তানে জনগণের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দিতে তাদের উপস্থিতি এবং লজিস্টিক সক্ষমতা আছে। জরুরি স্বাস্থ্য সহায়তা থাকে ইউনিসেফকে দেয়া হবে ১০ কোটি ডলার এবং বিশ্ব খাদ্য কর্মসূচিকে দেয়া হবে ১৮ কোটি ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম