ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষা নিষিদ্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২২,  11:11 AM

news image

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে এখন আর কোনো নারী শিক্ষা গ্রহণ করতে পারবেন না। মধ্য এশিয়ার দেশটির বর্তমান শাসক তালেবান এ ঘোষণা দিয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশাধিকার বন্ধ করেছে তালেবান সরকার। ইতোমধ্যে সেগুলোতে নারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে চিঠি ইস্যু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে বলা হয়েছে,  এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। গত বছর১৫ আগস্ট আশরাফ গনিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান। এসেই হাইস্কুলে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করে তারা। এবার বন্ধ করলো নারীদের উচ্চশিক্ষা। ৩ মাস আগে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। অবশ্য তাতে অংশ নেয়ার সুযোগ পান নারীরা। তবে সেসময় তালেবান জানায়, উদ্ভিদ বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি বিষয় ও সাংবাদিকতায় উচ্চশিক্ষা নিতে পারবেন না তারা। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পরই বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষদের আলাদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করে তালেবান। এছাড়া নারী শিক্ষার্থীদের কেবল নারীশিক্ষকরা পাঠদান দিতে পারবেন বলে নিয়ম জারি করে তারা। তবে বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ ও শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,নারী শক্তিকে ভয় পায় তালেবান। তাদের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে সংযোগ তৈরিকারী সেতু ধ্বংস করে দিয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম