ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আফগানিস্তানে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তির নির্দেশ তালেবানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  10:59 AM

news image

আফগানিস্তানে কেউ অপরাধ করলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি প্রদানে বিচারকদের নির্দেশ দিয়েছেন তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা। ফলে এখন থেকে কেউ চুরি, ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করলে তার অঙ্গচ্ছেদ ও পাথর ছুড়ে হত্যা করার সাজা দেওয়া হবে। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ রোববার রাতে টুইটারে এক পোস্টে এ বিষয়ে জানিয়েছেন বলে জানায় বিবিসি। জাবিহউল্লাহ তার পোস্টে লেখেন, মোল্লা আখুন্দজাদা একদল বিচারকের সঙ্গে সাক্ষাৎ করার পর ‘বাধ্যতামূলক’ এ আদেশ আসে। তিনি বলেছেন, ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের বিচার খুবই সাবধানে করতে হবে এবং অবশ্যই ইসলামী শরিয়া আইনের বিধান অনুসারে শাস্তি দিতে হবে। আফগানিস্তানের একজন ধর্মীয় নেতা বিবিসিকে বলেন, শরিয়া আইনে যেসব শাস্তির কথা বলা আছে সেগুলোর মধ্যে অঙ্গচ্ছেদ, জনসম্মুখে বেত্রাঘাত ও পাথর ছোড়ার রয়েছে। ১৯৯০ এর দশকে তালেবান যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে ব্যাপক সমালোচিত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম