ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২৬,  9:45 PM

news image

আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। সোমবারের এই দুর্যোগে দেশটির নুরিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের মধ্যে শহরের মেয়রও রয়েছেন। এ ছাড়া অন্তত ৮০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে পারুন শহরের বহু বাড়িঘর, দোকানপাট এবং সরকারি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালেবান কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই বন্যায় ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে।

স্থানীয় বেসরকারি সংস্থা শপৌল-এর প্রধান আশিকুল্লাহ সাফি বার্তা সংস্থা এএফপিকে জানান, আকস্মিক বন্যায় পারুন পৌরসভা ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বিশাল পাথর ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগেই ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের খোঁজার চেষ্টা করছেন।

তালেবান সরকারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ১০টিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এ কারণে নদীর তীর এবং বন্যাপ্রবণ এলাকায় না যাওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি অনুভব করা দেশগুলোর একটি আফগানিস্তান। ঘন ঘন বন্যা, ঝড় ও খরার পাশাপাশি কয়েক দশকের যুদ্ধ দেশটির অবকাঠামো ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে।

২০২১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকেই অর্থনৈতিক সংকট ও মানবিক দুর্ভোগ আরও বেড়েছে।

সবুজ পাহাড়, ঘন বন এবং স্বচ্ছ নদীর জন্য পরিচিত নুরিস্তানকে ২০২০ সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল।

তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নুরিস্তানসহ বিভিন্ন অঞ্চলে বন উজাড় ও অবৈধ গাছ কাটার কারণে মাটির পানি শোষণ ক্ষমতা কমে গেছে। ফলে ভারী বৃষ্টির সময় আকস্মিক বন্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেও উত্তর আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫০ জন নিহত হয়েছিলেন। যদিও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সে সময় মৃতের সংখ্যা ৩০০-এর বেশি বলে জানিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম