ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকর্মীর অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪,  2:03 PM

news image

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের সাতজন নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম করার পর গুলি করে বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত-পা কেটে ফেলা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছেন। এসব ঘটনায় পুলিশ, র‍্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচারেরও দাবি করেন তারা।

এ বিষয়ে ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ফিরিয়ে আনারও দাবি জানিয়েছি। তিনি আরও বলেন, যে সাতজন অভিযোগ করেছেন, তাদের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনও নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর আগে, গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ গত ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ৪ ছাত্র শিবির নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মীও অভিযোগ দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম