ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম–জুতা নিক্ষেপ

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  2:34 PM

news image

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পৃথক দুই হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালত থেকে নামার সময় মমতাজকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট (আদালতে)র ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ওসি আবুল খায়ের জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক মুহম্মদ আব্দুন নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে তিনি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে তিনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি আরও জানান, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত বছর ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম