ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আদালতে নিজেকে মজনু বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহবাজ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২২,  10:16 AM

news image

আদালতে নিজেকে মজনু বলে সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার ১ হাজার ৬০০ কোটি রুপির অর্থ পাচারের একটি মামলায়  দেশটির একটি বিশেষ আদালতে সাক্ষ্য দিতে যান তিনি। সেখানে তিনি দাবি করেন, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কোনো বেতন নেননি। এটি করার জন্য নিজেকে ‘মজনু’ বলে সম্বোধন করেন তিনি। শাহবাজ বলেন, ‘আল্লাহ আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন।

আমি একজন মজনু এবং আমি আমার আইনগত অধিকার, আমার বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণ করিনি।’ ২০২০ সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অ্যান্টি-মানি লন্ডারিং আইনের অধীনে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) শাহবাজ শরিফের দুই ছেলে হামজা শরিফ ও সুলেমান শরিফকেও অভিযুক্ত করে। হামজা শরিফ বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সুলেমান শরিফ যুক্তরাজ্যে বসবাস করছেন। এফআইএর তদন্ত টিম ২৮টি বেনামি অ্যাকাউন্ট শনাক্ত করে। অভিযোগ উঠেছে, এসব অ্যাকাউন্টের মাধ্যমে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত এক হাজার ৬০০ কোটি রুপি পাচার করে  শাহবাজ শরিফের পরিবার ।  শুনানি চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি সাড়ে ১২ বছরে সরকারের কাছ থেকে কিছুই নিইনি। আমার বিরুদ্ধে আড়াই লাখ রুপির অভিযোগ আনা হয়েছে। -সূত্র : এনডিটিভি, ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম