ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আত্মসমর্পণের পর কারাগারে দণ্ডিত হেলেনা জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  1:52 PM

news image

প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত ২০ মার্চ আসামি হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলার অন্য চার আসামি হলেন, জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তাসম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। তখন রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন উপস্থিত না থাকায় তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। উল্লেখ্য, ২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন মামলাটি করেন। হেলেনার বিরুদ্ধে অভিযোগ, তিনি জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আবদুর রহমান তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন। প্রতিবেদক হিসেবে কয়েক মাস কাজ করলেও তাকে কোনো বেতন দেওয়া হয়নি। অন্যদিকে তার কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ। এ মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলানা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে গত বছরের ১৮ এপ্রিল এ মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিচার শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম