ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২২,  5:20 PM

news image

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল আসওয়াদে চুম্বন এবং হাতিমে প্রবেশাধিকার ফিরে পাবেন। মঙ্গলবার (০২ আগস্ট) মসজিদুল হারামাইন বা দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ ড. আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণের নির্দেশ দেন। তার আদেশ জারির পরই বেষ্টনী অপসারণের কাজ শুরু হয়। খবর আরব নিউজ'র। মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ মাসে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই বেষ্টনী দেয়া হয়েছিল।

তখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ স্পর্শ করতে পারছিলেন না। কেবল ভিভিআইপিরাই কাবা শরিফ স্পর্শ করতে পারতেন এবং হাজর আল আসওয়াদে চুম্বন করতেন। এদিকে সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী শনিবার (৩০ জুলাই) মক্কায় কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। এত দিন এটি ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন করা হতো। কিন্তু এবার হজের সময়ে ঐতিহ্য অনুযায়ী অর্থাৎ ৯ জিলহজ গিলাফ পরিবর্তন করা হয়নি। মহররম মাস শুরুর মুহূর্তে পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে এবারই প্রথম ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়। শনিবার (৩০ জুলাই) থেকে সৌদি আরবে হিজরি নববর্ষের মহরম মাস শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম