ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আজ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সোমবার (১৯ সেপ্টেম্বর) চিরশায়িত হবেন। স্থানীয় সময় বিকেলে শুরু হবে রানির অন্ত্যেষ্টিক্রিয়া। সন্ধ্যার মধ্যে সেন্ট জর্জ চ্যাপেলে স্বামী ডিউক অব এডিনবার্গের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রানি। তার অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে সোমবার দিনব্যাপী চলবে নানা আনুষ্ঠানিকতা। গত ৮ সেপ্টেম্বর বালমোরালে মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। এরপর সেখান থেকে ওয়েস্টমিনস্টার হল; নয় দিনের জার্নি শেষে অবশেষে চূড়ান্ত গন্তব্যের পথে যাচ্ছেন রানি। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে শুরু হবে রানির অন্ত্যেষ্টিক্রিয়া। তার আগে সকাল থেকেই চলবে নানা আনুষ্ঠানিকতা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এদিন সকাল ৮টার দিকে অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেয়া হবে। এরপর সাড়ে ১০টার দিকে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির মরদেহ নেয়া হবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। রয়্যাল নেভির গাড়িবহরে করে তাকে নিয়ে যাওয়া হবে। এ সময় রানির কফিনের পাশে থাকবেন নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হবে। বেলা ১১টার দিকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অতিথিরা। এ সময় ধর্মীয় বাণী পাঠ করবেন আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি। সদ্য নিযুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও পাঠ করতে দেখা যাবে। এরপর রানিকে শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হবে। বাজানো হবে জাতীয় সংগীত। পরে অ্যাবে থেকে হাইড পার্কে ওয়েলিংটন আর্কে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে রানির মরদেহ উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হবে। এ সময় রানির কফিনের পেছনে সাধারণ মানুষ অংশ নিতে পারবেন। রাজপরিবারের সদস্যদেরও যোগ দেয়ার কথা রয়েছে। ক্যাসল থেকে রানিকে নেয়া হবে সেন্ট জর্জ চ্যাপেলে। সন্ধ্যায় রানির স্বামী ডিউক অব এডিনবার্গের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম