ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আজ সেইন্ট গাইলস ক্যাথেড্রালে রাখা হবে রানির মরদেহ

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:16 PM

news image

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সেইন্ট গাইলস ক্যাথেড্রালে রাখা হবে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। আনুষ্ঠানিকতা ঘিরে স্কটল্যান্ডে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রোববারই (১১ সেপ্টেম্বর) বালমোরাল প্রাসাদ থেকে স্কটিশ রাজধানী এডিনবরায় নেয়া হয় রানির শববাহী কফিন। পথে অগুনিত মানুষের ভালোবাসায় সিক্ত হন এলিজাবেথ। হলিরুড হাউস প্যালেসে রাখা হলে সেখানেও ফুল-মোমবাতি আর জাতীয় সংগীতের মাধ্যমে রানির প্রতি ভালোবাসা জানান হাজারও মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার লন্ডনে নেয়া হবে রানি এলিজাবেথকে বহনকারী কফিন। সেখানে ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। এর আগে ব্রিটেনজুড়ে থাকবে ৯ দিনের আনুষ্ঠানিকতা। ১৯ সেপ্টেম্বর হবে শেষকৃত্য। যুক্তরাজ্যে সেদিন ঘোষিত হয়েছে জাতীয় ছুটি। শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বিশ্বের সরকার, রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম