ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৫,  10:57 AM

news image

আজ ৪ নভেম্বর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরী নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচনে ভোটগ্রহণ। প্রায় ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রথম দিকের ভোটার টার্নআউট উল্লেখযোগ্য। এরই মধ্যে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউইয়র্কের এই নির্বাচনেই সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। রবিবার এক দিনেই আগাম ভোট দেন এক লাখ ৫১ হাজার মানুষ। তাছাড়া তরুণ ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য, যাদের বয়স ৩৫ কিংবা তার চেয়ে কম। এবারের নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গণমাধ্যমের দৃষ্টিতে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি। সবশেষ চারবারের জরিপে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। নির্বাচনের একদিন আগে, সমর্থকদের নিয়ে সিটি হলের উদ্দেশে হেঁটে যান তিনি। এদিন তার হাতে সাদা ও নীল ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল- আমাদের সময় এখন। জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আবাসন সংকট নিয়ে বিতর্কের ফলে নিউেইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সমর্থন কমে এসেছে। ৩৪ বছর বয়সী মামদানি প্রথম মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন। তিনি আবাসন খাতের সংস্কার এবং জলবায়ু নীতির উপর জোর দিয়ে ক্যাম্পেইন চালিয়েছেন। মাত্র কয়েক মাসের মধ্যেই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ধারণায় বিশ্বাসী এই তরুণ প্রান্তিক এক প্রার্থী থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের আলোচিত মুখে পরিণত হয়েছেন। গত জুন মাসের দলীয় প্রার্থী বাঁছাইয়ের নির্বাচনে তিনি অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন। ওই নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। মামদানি আশা করছেন, আগেরবারের মতো এবারও তরুণ ভোটাররা তার পাশে থাকবেন। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম