ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আজ থেকে সৌদিতে মধ্য দুপুরে সূর্যের আলোয় কাজ নিষিদ্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুন, ২০২২,  4:24 PM

news image

মধ্য দুপুরে বাইরে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত তীব্র গরমের কারণে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ আগামী তিন মাসের জন্য জারি থাকবে এই নিষেধাজ্ঞা। খবর আল এরাবিয়া। খবরে বলা হয়, দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত সৌদি আরবে বাইরে কাজ করা যাবে না। গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেয় দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। যা আজ ১৫ জুন থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম