ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

আজ থেকে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  10:15 AM

news image

আজ (৪ জুন) রাজধানীসহ সারাদেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশব্যাপী ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে। ফলে যারা করোনার বুস্টার পায়নি তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য মোবাইলে এসএমএস আসার অপেক্ষা করতে হবে না।   করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ক্যাম্পাইনের মাধ্যমে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া করা হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে টিকা দেয়া হবে। আর অস্থায়ী কেন্দ্রের মধ্যে সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে, পৌরসভার ওয়ার্ড পর্যায়ে,

গ্রামের ক্ষেত্রে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী কেন্দ্র পরিচালিত হবে। এই ক্ষেত্রে অস্থায়ী কেন্দ্রগুলোতে কেন্দ্রভেদে কোথাও সপ্তাহ জুড়ে, আবার কোথাও ২ দিনও চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানায়, সারা দেশে ১৬ হাজার ১৮১ টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন। স্থায়ী কেন্দ্রগুলোতে ৭ দিন ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ২ দিন টিকাদান কার্যক্রম চলবে। অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়ার তারিখ স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও মাইকিং করে জানিয়ে দেয়া হবে। যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ। এ ছাড়া টিকাকেন্দ্রে বয়স্ক, নারী, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম