ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

আজ থেকে আবারও শুরু টিসিবির পণ্য বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২২,  10:35 AM

news image

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। স্বল্প আয়ের ভোক্তারা সোমবার থেকে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

টিসিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পণ্যের দাম ও ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রাক থেকে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মসুর ডাল কিনতে পারবেন। এ ছাড়া পেঁয়াজ কিনতে পারবেন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় পাওয়া যাবে। শুক্রবার ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সব মহানগর, জেলা ও উপজেলায় পণ্য বিক্রি কার্যক্রম চলবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম