ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

আজ গুলশান–বনানী এলাকায় ব্যাংক বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৩,  10:50 AM

news image

ঢাকা-১৭ সংসদীয় আসন গুলশান-ক্যান্টনমেন্ট এলাকায় উপ-নির্বাচন এবং সারাদেশে ৭টি পৌরসভা, উপজেলা পরিষদ ও ৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ। এ উপলক্ষে এ সব নির্বাচনী এলাকায় আজ সোমবার (১৭ জুলাই) ব্যাংক বন্ধ। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক সোমবার জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ গুলশান-ক্যান্টনমেন্ট শূন্য আসনে উপ-নির্বাচন ও ৭টি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবীদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন; ১টি উপজেলা পরিষদের শূন্য পদের (রাজশাহী জেলার বাঘা উপজেলা) উপনির্বাচন; ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১১টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার এ সব নির্বাচনী এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ গুলশান-ক্যান্টনমেন্ট নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় (যদি থাকে) এর অত্যাবশ্যকীয় বিভাগসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম