ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

আজ এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখের বেশি শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  10:16 AM

news image

আজ থেকে সারাদেশে শুরু ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে। ২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি।  সকাল ১১ টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। এদিকে বৃষ্টি ও সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতির কারণে পরীক্ষার্থীদের সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। যাতে করে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম