ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:59 AM

news image

ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর আজিমপুর চায়না গলিতে। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সকালে সালাউদ্দিনের সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে। সালাউদ্দিনের সহকর্মী মো. আলাউদ্দীন জানান, আজিমপুর চায়না গলিতে একটি বাড়িতে বৈদ্যুতিক ড্রিল মেশিন দিয়ে কাজ করছিল। সেই মেশিন থেকেই বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম