ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

আজিমপুরে দেয়ালধসে শিশুমৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  3:06 PM

news image

রাজধানীর আজিমপুরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশু জিহাদের মৃত্যুতে তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন। গত ৯ নভেম্বর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশু জিহাদের (৭) মৃত্যু হয়।

জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। এ ঘটনায় ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিশুটির বাবা ও আইন অধিকার (বিডি) ফাউন্ডেশনের পক্ষে চলতি মাসের শুরুতে রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মনির হোসেন হাওলাদার ও সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। সৈয়দ মহিদুল কবির সংবাদমাধ্যমকে বলেন, গণপূর্তসচিব, স্থানীয় সরকারসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসকসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম