ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

আজকের দিনটি কফিপ্রেমীদের

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৪,  1:06 PM

news image

বিশ্বব্যাপী কফিপ্রেমীর সংখ্যা দিনকে দিন বেড়ে চলছে। জনপ্রিয় এ পানীয় ছাড়া একটা দিনও যেন অনেকে ভাবতে পারেন না। তবে আজকের দিনটি শুধুই কফিপ্রেমীদের জন্য। কেননা প্রতিবছর ১ অক্টোবর পালিত হয় ‘আন্তর্জাতিক কফি দিবস’।

এ দিবসের ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও)। ২০১৫ সালে ইতালিতে প্রথমবার এ দিবস উদযাপিত হয়।

বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও পালন করা হয় ‘কফি দিবস’। দিনটিকে পালন করতে অনেক কফি হাউস ও ক্যাফে তাদের ক্রেতাদের জন্য আজকের দিনে বিভিন্ন অফার দিয়ে থাকে। ফলে কফিপ্রেমীরা কফির চুমুকে এই দিনটিকে বিশেষভাবেই উদযাপন করতে পারেন।

তবে মজার ব্যাপার হচ্ছে, ব্রাজিলে পৃথিবীতে সবচেয়ে বেশি কফির উৎপাদন হলেও, কফি পানের দিক থেকে এগিয়ে ফিনল্যান্ডের মানুষ।

এদিকে কফির উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম।

এছাড়াও কফি পানে রয়েছে বেশকিছু উপকারিতা।

কফির উপকারিতা-

১. শরীরে অতিরিক্ত চর্বি কমাতে প্রাকৃতিক উপাদানের মধ্যে ক্যাফেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে ৩-১১ শতাংশ পর্যন্ত মেটাবলিক রেট বা বিপাকের ক্রিয়া বৃদ্ধিতে সাহায্য করে ক্যাফেইন।

২. কফিতে থাকা ক্যাফেইন শরীরের ডোপামিনের নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবে নিউরনের কার্যকারিতা বৃদ্ধি পায় ও শরীরের ক্লান্তি ভাব অনেকটা কমে যায়।

৩. কফি পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি পানীয়। এতে থাকে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, নিয়াসিন, রিবোফ্লাভিন প্রভৃতি।

৪. কিছু গবেষণা বলছে, কফি টাইপ-২ ডায়াবেটিস রোগের ঝুঁকি কমিয়ে দেয় ২৩-২৫ শতাংশ।

৫. নিয়মিত কফি পান হরমোন এপিনেফ্রিন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে শারীরিক কর্মক্ষমতা, পেশি শক্তি এবং সামগ্রিক ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। ফলে বিষণ্নতা-উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়।

৬. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কফি নিয়মিত পান করলে, শরীর বহু রোগের হাত থেকে রক্ষা পাবে।

৭. করোনারি হার্ট ডিজিজের মতো জটিল সমস্যায় ও কফি উপকারী ভূমিকা রাখে। হৃৎপিণ্ড ভালো রাখতেও কফি সহযোগী। নিয়মিত এবং পরিমিত কফি পান করলে স্ট্রোকের সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

৮. ত্বকের যত্নে কফি ভালো স্ক্রাবের কাজ করে। রোদে পোড়া ত্বক ও অ্যান্টিরিংকেল দূর করতে কফির জুড়ি মেলা ভার।

৯. চুলের যত্নে সপ্তাহে অন্তত একদিন কফি পানিতে ফুটিয়ে সেই পানি চুলে লাগালে অতিরিক্ত চুল পড়া কমে যায়। পাশাপাশি রুক্ষতা কমিয়ে চুলের উজ্জ্বলতাও ফিরে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম