ঢাকা ২৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল শুরু হজের আনুষ্ঠানিকতা পশ্চিমবঙ্গে কমল ঈদুল আজহার ছুটি মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি তেল বিক্রি করবে টিসিবি পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪ শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল শুরু হজের আনুষ্ঠানিকতা

#

২৪ মে, ২০২৬,  6:39 PM

news image

হজযাত্রীরা আগামীকাল সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু করতে যাচ্ছেন পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করার জন্য সৌদি সরকারের নির্দেশনা মেনে রবিবার রাতেই মিনার উদ্দেশে রওনা দেবেন হাজিরা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। শরিয়তের বিধান অনুসারে হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজিরা। শরিয়তের বিধান অনুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন হাজিরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম