ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

আগামীকাল প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  1:18 PM

news image

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আদেশ আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) প্রত্যাহার হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির। সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। শিশির মনির বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর সেনা দপ্তরে এবং রাষ্ট্রপতির ভবনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার সময় জামায়াতে ইসলামী তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ, বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে জামায়াত অন্যান্য স্বাভাবিক দলের মতো কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী সরকার পারে আদেশ প্রত্যাহার করতে। শিশির মনির বলেন, অসৎ উদ্দেশ্য আওয়ামী লীগ সরকার এটা করেছিল। এদিকে জামায়াত নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে পুনর্বিবেচনা চেয়ে শীঘ্রই আবেদন করা হবে আপিল বিভাগে। গত ১ আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম