ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩ রোজার ঈদ কবে, চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ ২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪ কাবুলে পাকিস্তানের হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

আখেরি মোনাজাত দিয়ে শেষ ইজতেমার প্রথম পর্ব

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  10:53 AM

news image

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। তার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হলো সকাল ৯টা ১১ মিনিটে। তা শেষ হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। মাওলানা জুবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেছেন। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা করা হয় এতে। এছাড়াও মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।  এদিন যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পেতেছেন খোদাপ্রেমী এসব মানুষ। আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত্যাগ করছেন এখন। এরপরই এসব সড়ক আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন গণবিয়ে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে ৬৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। মোহরে ফাতেমি অনুসারে আয়োজিত এই বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।’বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার জামাত, যেখানে মুসল্লিদের ঢল নামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম