ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইডি হ্যাক হলে ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন যেভাবে

#

আইটি ডেস্ক

১৩ মে, ২০২৪,  4:52 PM

news image

ফেসবুকে নিয়মিত নিজের ছবি, ভিডিও, পোস্ট শেয়ার করছেন। দিনের বেশ অনেকটা সময় কাটাচ্ছেন ফেসবুক স্ক্রোল করে। তবে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাকার থেকে বাঁচতে ফেসবুক নানান নিরাপত্তা ফিচার যুক্ত করেছে সংস্থা। তবে এর পরও যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনাকে প্রথমেই বেশ কয়েকটি কাজ করতে হবে। তা হলো- প্রথমে ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে আপনার অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে সেই তথ্য। এরপর যত দ্রুত সম্ভব ফেসবুকের বন্ধুদের জানানো, যেন তারা কোনো বিপদে না পড়ে। এরপরের কাজ থানায় জিডি করা। যত দ্রুত সম্ভব কাজটি করতে হবে। হ্যাকারের যদি কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনার আইডি দিয়ে অপরাধমূলক কাজ করতে পারে। সেই দায়ভার যেন আপনার উপর না পড়ে তাই আগেই জিডি করুন।

এবার জেনে নিন কীভাবে ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন আপনার আইডি হ্যাক হয়েছে-

এজন্য প্রথমে Facebook.com/hacked-এ যেতে হবে এবং ফেসবুককে জানাতে হবে করুন যে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেল অ্যাড্রেস বা ফোন নম্বর লিখতে হবে। যে তথ্য চাওয়া হবে তা দিতে হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি প্রমাণ করে যে ওই ব্যবহারকারীই অ্যাকাউন্টের প্রকৃত মালিক৷ এরপর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুদের আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্টটিতে রিপোর্ট করতে বলুন। অন্য অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীর প্রোফাইলে যেতে হবে, তারপর তিন বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে ‘সাপোর্ট’ অপশনে ক্লিক করতে হবে। এর উদ্দেশ্য হল ফেসবুকে যত বেশি রিপোর্ট পড়বে, তত তাড়াতাড়ি অ্যাকাউন্ট ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম