ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সীমানায় ঢুকতে পারবেন না সেই মুশতাক

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৩,  3:58 PM

news image

ধর্ষণ মামলায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু তাকে স্কুলের সীমানায় ঢুকতে নিষেধ করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। দিন আদালত বলেন, খন্দকার মুশতাক আহমেদ গভর্নিং বডির কোনো কার্যক্রম ও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তিনি স্কুলের সীমানায়ও ঢুকতে করতে পারবেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আদালত আশঙ্কা করছেন মুশতাক ভবিষ্যতে আরও কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যার্টনি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।এর আগে, গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে মামলা করেন আইডিয়াল কলেজের এক ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে ওই ছাত্রী স্বেচ্ছায় মুশতাককে বিয়ে করেছেন বলে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম