ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএল টি–টোয়েন্টিতে টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৫,  4:53 PM

news image

আইএল টি-টোয়েন্টিতে নিজের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৩ রানের বড় জয়ের ম্যাচে দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এতে টুর্নামেন্টে ৬ ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ১১।  টুর্নামেন্টে মোস্তাফিজের সমান উইকেট খুজাইমা তানভিরের। শীর্ষে আছেন সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে দুইজনই একটি করে ম্যাচ বেশি খেলেছেন।৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয় মোস্তাফিজের। সেই ম্যাচে ২৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২২ রান খরচায় নেন আরও ২টি উইকেট। তৃতীয় ও চতুর্থ ম্যাচে পান একটি করে। পঞ্চম ম্যাচে নিজেকে ছাড়িয়ে যান। এমআই এমিরেটসের বিপক্ষে নেন ৩টি উইকেট। আজ আবারও প্রথম দুই ম্যাচের স্মৃতি ফিরিয়েছেন। আজ মোস্তাফিজের প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ। তিনিও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মোট ৩.৩ ওভারে ৩ উইকেট নেন তাসকিন। রান খরচ করেছেন ৪০। দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম