ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নিয়ে কাটেনি শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৩,  10:46 AM

news image

-বাংলাদেশ ব্যাংকের ব্রিফ আজ

ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল বাংলাদেশে সফর করছে। বাংলাদেশ আইএমএফের শর্ত পূরণ করতে না পারায় ঋণের দ্বিতীয় কিস্তি নিয়ে শঙ্কা কাটেনি। কেননা নভেম্বরে দ্বিতীয় কিস্তি পাওয়ার ক্ষেত্রে আইএমএফের শর্ত ছিল, সেপ্টেম্বরে বাংলাদেশের রিজার্ভ থাকতে হবে ২৫ বিলিয়ন ডলারের বেশি। কিন্তু সেপ্টেম্বরে বাংলাদেশের রিজার্ভ ছিল ২১.১৫ বিলিয়ন ডলার। এদিকে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং সংস্থার সঙ্গে আলোচনা-পর্যালোচনা শেষে এ বিষয়ে সবশেষ তথ্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জানাবে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, আইএমএফের রিভিউ টিমের সমাপনী সভা ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক ব্রিফ করবেন। প্রসঙ্গত, ৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। প্রতিনিধিদলের সঙ্গে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। মূলত আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত বাংলাদেশ কতটা পূরণ করতে পেরেছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়। আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে সংস্থাটির এ পর্যালোচনা মিশন বাংলাদেশে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। দ্বিতীয় কিস্তি ঋণ ছাড়ের আগে শর্ত পরিপালন হচ্ছে কিনা, তা পর্যালোচনা করতেই আইএমএফের এবারের সফর।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম