ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

অ্যালোভেরার কিছু ভিন্ন ব্যবহার

#

লাইফস্টাইল ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  5:02 PM

news image

প্রাচীনকাল থেকেই উপকারী ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা। শরীর ভালো রাখতে এর নানা রকম ব্যবহার সম্পর্কে অবগত অনেকেই। এর ভিন্ন কিছু ব্যবহার জেনে নেওয়া যাক-

ত্বকের যত্নে: অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দারুণ উপযোগী। এতে থাকে একাধিক ভিটামিন যার মধ্যে ভিটামিন ই ও ভিটামিন সি ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী। তা ছাড়া এতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে কোমল ও মোলায়েম রাখে।

‘মেক আপ’ তুলতে: যেহেতু এটি ত্বকের জন্য কোমল ও আর্দ্রতায় পরিপূর্ণ তাই কৃত্রিম রূপটান তোলার সময় এটি ব্যবহার করা যেতে পারে। একটি তুলার টুকরো অ্যালোভেরার জেলে মিশিয়ে মুছে নিলেই হবে।

দাড়ি কাটার ক্রিম হিসেবে: গরম পানি, অল্প তেল ও অ্যালোভেরা জেলের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে দাড়ি কাটার সময়। এটি যেহেতু প্রদাহ কমাতেও বেশ কার্যকর তাই দাড়ি কাটার পর জ্বালাও কমে এতে।

দাঁতের যত্নে: অ্যালোভেরার রস দাঁত এবং মাড়ির ব্যথার উপশম করে থাকে। দাঁতে কোনো সংক্রমণ থাকলে দূর করে দেয় তাও। নিয়মিত অ্যালোভেরার জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয়রোধ করা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম