ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২১৫ আইন কর্মকর্তার মধ্যে ৭০ জনের পদত্যাগ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  12:04 PM

news image

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২১৫ আইন কর্মকর্তার মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ ৭০ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানা যায়, কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন। এর আগে, বুধবার (৭ আগস্ট) প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। তারপর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। ওইদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৬ বছরের শাসনের অবসান হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম