ঢাকা ১৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু স্কুল-কলেজে জরুরি নির্দেশনা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন

#

স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৬,  11:23 AM

news image

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মারনাস লাবুশেন। সর্বশেষ পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফর্ম হারিয়ে এবার দল থেকে বাদই পড়ে গেলেন লাবুশেন। টেস্টের অবস্থাটাও নড়বড়ে, সেখানে এখনও পর্যন্ত দলে টিকে আছেন তিনি।  


দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার ট্রাভিস হেড এবং মিচেল মার্শ। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ খেললেও ওয়ানডেতে খেলা হয়নি মার্শের। হেড ছিলেন না কোনো সিরিজেই।


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়িয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জোয়েল ডেভিস, আছেন অভিষেকের অপেক্ষায়। এছাড়া দলে টিকে গেছেন ওলি পিক।


ওয়ানডে দলের আনুষ্ঠানিক অধিনায়ক প্যাট কামিন্স। তবে জিম্বাবুয়ে সিরিজে অজিদের নেতৃত্বে থাকবেন মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকা সফরে কামিন্স এবং মার্শ ভাগাভাগি করে অধিনায়কত্ব করবেন, কামিন্স কয় ম্যাচ খেলেন তার উপর নির্ভর করে। কামিন্সের মত কেবল দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন মিচেল স্টার্কও।

জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা দুই সফরেই তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১৫, ১৮ এবং ২০ সেপ্টেম্বর হারারেতে হবে জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচ। ২৪, ২৭ এবং ৩০ সেপ্টেম্বর ডারবান, জোহানেসবার্গ এবং পচেফস্ট্রুমে হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ম্যাচ।


অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:

জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, প্যাট কামিন্স (কেবল দক্ষিণ আফ্রিকা), জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মিচেল মার্শ, ওলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্টেনলেক, মিচেল স্টার্ক (কেবল দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম