ঢাকা ১৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু স্কুল-কলেজে জরুরি নির্দেশনা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ

আবারও হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

#

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬,  11:19 AM

news image

আবারও অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য তাকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


হোবার্ট এবার অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে। অর্থাৎ আগামী মৌসুমে হোবার্টে জাম্পা-রিশাদ জুটি দেখা যাবে।


হোবার্ট হারিকেন্সে অভিষেক আসরেই সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন রিশাদ। পরিসংখ্যানেও দেখা গেছে তার প্রতিফলন। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন। হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনিই। হয়েছিলেন হোবার্টের সেরা খেলোয়াড়ও।


বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবারের মতো দলে নিয়েছিল হোবার্ট। তবে বিপিএলের ব্যস্ততার কারণে সেবার দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তার। পরে গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেক হয় রিশাদের, আর প্রথম সুযোগেই নিজের কার্যকারিতা প্রমাণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম