ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দীপিকা

#

বিনোদন ডেস্ক

১৫ জুন, ২০২২,  10:22 AM

news image

হায়দারাবাদে শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপরই তড়িঘড়ি তাকে নেওয়া হল হাসপাতালে। জানা গেছে, আগামী ছবি প্রজেক্ট কে’র শুটিংয়ের মধ্যেই শরীর খারাপ লাগে দীপিকার। সময় নষ্ট না করে নির্মাতা তাকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম ‘প্রজেক্ট কে’। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দারাবাদে। সেখানেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার সেটে ফেরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনও ঘোষণা দেওয়া হয়নি।  এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে। সূত্র: জিনিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম