ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

অভিনেত্রী স্বরা ভাস্করকে হত্যার হুমকি

#

বিনোদন ডেস্ক

৩০ জুন, ২০২২,  12:19 PM

news image

বেশ কিছুদিন আগে এক বেনামি চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সালিম খানকে। এবার মেরে ফেলার হুমকি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের ভারসোভায় থাকেন স্বরা। দুই দিন আগে তার বাড়িতেই পৌঁছায় উড়ো চিঠি। সোজা ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন স্বরা।

হিন্দিতে লেখা ওই চিঠিতে বলা রয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অপমান সহ্য করা হবে না।’ সামাজিক এবং রাজনৈতিক মত নিয়ে বরাবরই স্পষ্ট বক্তা স্বরা। ২০১৭-এ স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারে‌র বিরুদ্ধে একটি টুইটও করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেন বীর। সুতরাং তাকে কোনোভাবেই বীর বলা যায় না।’ এই চিঠি কি তবে স্বরার সেই বক্তব্যের প্রতিক্রিয়া? তা খতিয়ে দেখছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম