ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

অভিনেত্রী নিহারীকাকে হত্যার হুমকি!

#

বিনোদন ডেস্ক

০৫ জুলাই, ২০২২,  3:37 PM

news image

কয়েক দিন আগে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেত্রী নূপুর শর্মাকে বহিষ্কার করা হয়। এর পরই নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে রাজস্থানের উদয়পুর নিবাসী একজন দর্জি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, এর পরেই কানহাইয়া লাল নামের ওই দর্জিকে তাঁর দোকানে ঢুকে তাঁকে নৃশংসভাবে হত্যা করে দুই আততায়ী। এমনকি এ ঘটনার ভিডিও তুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা। এই ভয়ংকর ঘটনায় স্তম্ভিত ভারতীয়রা। তাঁকে গলা কেটে হত্যা করা হয়। একজন গরিব দর্জিকে খুন করার অপরাধে সরব হয়েছে গোটা বলিউড। সবাই ওই অপরাধীদের শাস্তি চাইছেন।

এবার উদয়পুরকাণ্ডের তীব্র প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি পেলেন অভিনেত্রী এবং প্রাক্তন ‘রোডিজ’ প্রতিযোগী নীহারিকা তিওয়ারি। যাঁকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নীহারিকা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে উদয়পুর দর্জি হত্যার তীব্র নিন্দা করেছিলেন। এর পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, তাঁরা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে প্রয়োজনে নীহারিকা নিরাপত্তা পাবে। এদিকে  নীহারিকা জানিয়েছেন, উদয়পুরে দর্জি হত্যার প্রতিক্রিয়া জানানোর পর থেকেই ইনস্টাগ্রামে হত্যার হুমকি পেয়ে আসছেন তিনি। এমনকি তাঁকে ‘ঘৃণা ছড়ানোর’ জন্যও অভিযুক্ত করা হচ্ছে। নীহারিকার কথায়, ‘আমি নূপুর শর্মার পক্ষ নিইনি, শুধু দর্জি কানহাইয়া লালকে যেভাবে খুন করা হয়েছিল তার বিরোধিতা করেছিলাম মাত্র। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম