ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  4:50 PM

news image

ক্রেমলিনের ডেপুটি চিফ অব স্টাফ দিমিত্রি কোজাক (বামে) ও ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি মেশকোভ আট ঘণ্টা আলোচনার পর বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। প্যারিসে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় যুক্ত ছিল ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সঙ্কেত। আট ঘণ্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি।

দুই সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে দুই দেশ। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাতে চায় রাশিয়া। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার দাবি, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতির কারণে তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইউক্রেনের পূর্ব সীমান্তে সেনা সমাবেশ করেছিল রাশিয়া। এতে ইউক্রেন ও তার মিত্রদেশগুলো সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ইউক্রেনকে সহযোগিতার জন্য অস্ত্রসস্ত্রও পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্রদেশ। 

সূত্র : মস্কো টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম