ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অন্যরকম অভিজ্ঞতায় তাসনুভা

#

বিনোদন প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২,  2:51 PM

news image

তাসনুভা তিশা। চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর বাসায় পরিবারের উপস্থিতিতে তার বাগদান সম্পন্ন হয়। পাত্র সৈয়দ প্রিন্স আসকার। এদিকে বাগদানের রাতেই শুটিংয়ে অংশ নিতে ঢাকা ছাড়েন তিশা। এখন শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই গ্ল্যামার কন্যা। রাজবাড়ীতে বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন। সকাল আহমেদের ওয়েব সিরিজ ‘হরিজন পল্লী’র শুটিং করছেন। ২৩শে জানুয়ারি শুটিং শেষে ঢাকায় ফিরবেন তিনি। এ অভিনেত্রী বলেন, অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে এখানে কাজ করতে গিয়ে। রাজবাড়ীর হরিজনদের এলাকায় শুটিং করেছি। তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি উঠে আসছে এই ওয়েব সিরিজে। ভালো একটি কাজের সঙ্গে থাকার জন্যই জীবনের এই ভালো লাগা মুহূর্তকে পিছে ফেলে চলে এসেছি শুটিংয়ে অংশ নিতে। এদিকে আগামী ২রা ফেব্রুয়ারি তিশার বিয়ের অনুষ্ঠান হবে বলে জানান তিনি। তার হবু বরের সঙ্গে প্রথম পরিচয় হয় ২০২০ সালে। পরে দু’জনার প্রেমের সম্পর্ক  হয়। তাসনুভা তিশা বলেন, প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় আমাদের ভালো লাগার বিষয়টি পরিবারকে জানাই। তারা সম্মতি দিলে বিয়ের জন্য আমরা অগ্রসর হই। আমাদের নতুন জীবনের জন্য আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ চাই। আশা করি সবাই আমাদের ভুলত্রুটি মার্জনা করে সুন্দরভাবে দেখে পাশে থাকবেন। প্রসঙ্গত, এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন ফারজানুল হককে। কিন্তু দুর্ভাগ্য যে, তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। ভেঙে যায় তার প্রথম সংসার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম