ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা মাহি, শুভেচ্ছা জানিয়ে পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  12:38 PM

news image

মাসখানেক আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। সন্তানকে নিয়ে সুখের মুহূর্ত পার করছেন তিনি। এদিকে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন আরেক সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেলো সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ মাহির মা হতে যাওয়ার খবরে অনুরাগী থেকে শুরু করে তারকাদের উচ্ছ্বাসের কমতি নেই। শোবিজ অঙ্গনের বহু তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। তবে এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খানিকটা বেশি উচ্ছ্বসিত পরীমণি। ফেসবুকে মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাবো, শুধু বাজি। অনেক দোয়া,অনেক ভালোবাসা।’ প্রসঙ্গত, গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম