ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন: ডব্লিইএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  6:27 PM

news image

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে পুরো বিশ্বে। এরই মধ্যে ধরনটি অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ডব্লিইএইচও প্রধান বলছেন,

এ সংখ্যাটা আরও বেশি হতে পারে এবং তা নজিরবিহীন হারে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে এমন দেশ ছাড়াও আরও অনেক দেশে ধরনটির উপস্থিতি রয়েছে। তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ওমিক্রনের সংক্রমণের ঊর্ধ্ব হারের কারণে অপ্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থা বড় চাপের মুখে পড়বে। যদি ধরনটি শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি নাও করে, তবু এমনটা হবে। এ সময় করোনা টিকা বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন ডব্লিইএইচও প্রধান। তিনি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতা বা মৃত্যুর কম ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের বুস্টার ডোজ আপাতত না দেওয়াটাই উচিত। নয়তো যারা সরবরাহের ঘাটতির কারণে এখনো প্রাথমিক ডোজ পাননি তাদের জীবন হুমকির মুখে পড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম