ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

অতিরিক্ত নিষেধাজ্ঞাও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে পারবে না: উত্তর কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  4:25 PM

news image

অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়েও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রম থামানো যাবে না। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিন ইয়ো জংকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। দুইটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই ঘোষণা এলো। তারা এই পরীক্ষাকে বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে। উত্তর কোরিয়ার দাবি, দেশের নিরাপত্তার স্বার্থেই এই পরীক্ষা চালানো হয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে উত্তর কোরিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিলেও পিয়ংইয়ং সেসব আমলে নিচ্ছে না। দেশটি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। 

সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম