ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

অঞ্চল খালি করার নির্দেশের পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  10:58 AM

news image

দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকার বাসিন্দাদের স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর সন্ত্রাসী তৎপরতার কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে ইসরায়েলি বাহিনী। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সম্ভাব্য হামলা এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে একটি নির্দিষ্ট অঞ্চল খালি করার নির্দেশ দেওয়া হয়।

হামলা চালানোর কিছু সময় পরই হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টেলিভিশন নিশ্চিত করে, দেইর আল-জাহরানিতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম