ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

অং সান সু চির আরও তিন বছরের কারাদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  5:23 PM

news image

ঘুস-জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সু চিকে এ কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত। ৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সু চি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। মিয়ানমার জান্তা সরকারের আদালতে সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে। যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর সু চির সঙ্গে দলের বেশ কয়েকজন সদস্য, রাজনীতিবিদ, আইনপ্রণেতা, আমলা, ছাত্র, সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের একগুচ্ছ মামলা করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। সু চির বিরুদ্ধে দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ নানা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে প্রায় ২০০ বছরের মতো কারাদণ্ড হতে পারে তার। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম