ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

'নারী-পুরুষে সমতার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা'

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১,  8:55 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন করে নারী-পুরুষে সমতা আসবে এমনটা নয়। এর জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন।এ নিয়ে সবাইকে কাজ করতে হবে। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন বন্ধে অনেক আইন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন,

নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। আইন থাকলেও সামাজিক সমতা না আনলে তা বাস্তবায়ন করা যাবে না বলেও জানান তিনি। আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু নারীদেরকে তার যথাস্থানে বসানোর চেষ্টা করেছিলেন। তারই কন্যা শেখ হাসিনা নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে নারীরা এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম