ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

“অনলাইন জুয়া বন্ধে প্রত্যাশিত ব্যবস্থা নিতে না পারার আফসোস আমার রয়ে গেল”

#

১৭ নভেম্বর, ২০২৫,  11:03 AM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: বিদায়বার্তায় এমন মন্তব্য করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজিদুর রহমান। সোমবার দায়িত্ব হস্তান্তরের আগে পুলিশ লাইন্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসপি সাজিদুর রহমান বলেন, ডিজিটাল যুগে অনলাইনভিত্তিক বিভিন্ন জুয়ার আসর তরুণ সমাজকে বিপথগামী করছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও প্রযুক্তি-নির্ভর অপরাধ নিয়ন্ত্রণে নানা ধরনের সীমাবদ্ধতা ও আইনি জটিলতার কারণে পুরোপুরি সফল হওয়া যায়নি। “আমার সবচেয়ে বড় দুঃখ—হবিগঞ্জকে অনলাইন জুয়া থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারিনি,” বলেন তিনি। দায়িত্ব পালনকালে জনগণের সহযোগিতা ও সহকর্মীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী এসপি বলেন, “হবিগঞ্জের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে—তা আমি কখনো ভুলব না।” সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা তাঁর কর্মদক্ষতা, মাদক ও সন্ত্রাসবিরোধী ভূমিকা এবং পুলিশি সেবা উন্নয়নে নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন। বিদায়ী এসপি নতুন দায়িত্বে যাওয়ার আগে জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও শুভকামনা চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম