ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

#

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  5:09 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৯ সাভার আশুলিয়া বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। সুতরাং বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৬৫ হাজার ৬৯৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন । প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রের গণনায় ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বেসরকারি ফলাফলে তার এই জয় নিশ্চিত হয়। নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।তবে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই আসনে মোট ভোটকেন্দ্র ২৭৫টি এবং মোট ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৪১ হাজার ৫৫৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম