ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা বিজয়ী হয়েছি কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়: নাহিদ ইসলাম ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর সিইসির শপথ পড়ানোর বিষয়ে যা বললেন ইসি আনোয়ারুল আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

’যারা লুট করেছে, গনহত্যা চালিয়েছে তাদের বিচার এদেশের মাটিতে হতে হবে’-এবিএম মোশাররফ হোসেন

#

০১ সেপ্টেম্বর, ২০২৪,  10:18 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’খুনী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ৬০ হাজার কোটি টাকা লুটে নিয়েছে হাসিনা, রেহেনা, জয় ও টিউলিপ। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে মন্ত্রী, এমপি সহ নেতা-কর্মীরা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যান নাই। আমাদের তিন হাজার নেতা-কর্মীকে গুম করা হয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে রাখা হয়েছে। সভা, সমাবেশ করতে দেয়া হয় নাই। ১৬ বছর পর আমি আজ আপনাদের সামনে দাড়িয়েছি।’ এবিএম মোশাররফ হোসেন রবিবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দোগে আয়োজিত এক গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে এবিএম মোশাররফ হোসেন আরও বলেন,’অন্তর্বর্তী   সরকারকে বলতে চাই, যারা লুট করেছে, গনহত্যা চালিয়েছে তাদের বিচার এদেশের মাটিতে হতে হবে। প্রত্যেকটি হত্যার বিচার এই দেশের মাটিতে হতে হবে। আওয়ামীলীগ বিচার বিভাগকে কলঙ্কিত করেছে। র‌্যাব, পুলিশ সহ যারাই দুর্নীতি, অন্যায় করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।’

এবিএম মোশাররফ হোসেন বলেন, ’বিএনপি’র নেতা কর্মীদের বলছি, কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না, চাঁদাবাজি, জমি দখল করা যাবেনা। শালিশ করা যাবে না। কেউ যদি এসব অপরাধে জড়ান সে যত বড় নেতাই হোন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে দল থেকে কেন্দ্রীয় নেতাদেরও বহিস্কার করা হয়েছে।’

আওয়ামীলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, ’কার নেতৃত্বে রাজনীতি করবেন?, আপনাদের নেত্রী তো পালিয়ে গেছে।’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আ: জলিল হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক প্রমূখ।

এর আগে সংবর্ধনা স্থলে এসে পৌঁছলে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবিএম মোশাররফ হোসেনকে। অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলওয়াত ও আওয়ামী দু:শাসনে গুম, খুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রায় দেড় যুগ পর বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়া আগমন ঘিরে দুপুর থেকেই প্রেসকাব সংলগ্ন মাঠে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিকেল নাগাদ সংবর্ধনা স্থল জনস্রোতে পরিনত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম