ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

‘হিলারি’র আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০২৩,  4:57 PM

news image

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিলারি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে। অঙ্গরাজ্যটির ৮৪ বছরের ইতিহাসে সবচেয়ে মারাত্মক গ্রীষ্মকালীন ঝড়ে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। নেভাদায় পুরোদমে আঘাত হানার আগে ক্যালিফোর্নিয়ার স্কুল, রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ঝড়টি। সোমবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টির জেরে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। এসব এলাকায় সোমবার সকাল পর্যন্ত আকস্মিক বন্যা সতর্কতা কার্যকর ছিল। এএফপি জানিয়েছে, হিলারি থেকে সৃষ্ট অতিবৃষ্টিতে বন্যার দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে রাস্তা। হাইওয়েগুলো নদীতে রূপান্তরিত হয়েছে। রাস্তায় কিছু গাড়িচালক আটকা পড়েছে। সান দিয়েগো, লস অ্যাঞ্জেলেস, পাসাডেনা ও পামডেলসহ বেশ কয়েকটি শহরের স্কুল বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের লস অ্যাঞ্জেলস শাখা থেকে বলা হয়েছে, রাতারাতি এই অঞ্চলে দৈনিক বৃষ্টিপাতের একাধিক রেকর্ড ভেঙে গেছে। এদিকে, ঝড় আঘাত হানার আগে দুশ্চিন্তায় থাকা ক্যালিফোর্নিয়াবাসী আরও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে গোটা রাজ্যটি। তবে, এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম