ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

‘হাওয়া’র নতুন গান (ভিডিও)

#

বিনোদন প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  7:08 PM

news image

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত এই সিনেমা এখন প্রেক্ষাগৃহগুলোতে হাউজফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও। উত্তাল সমুদ্রের বুকে ‘হাওয়া’ নির্মাণ মোটেই সহজ ছিল না। এই সিনেমা সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের ফল ‘হাওয়া’। এবার সেই পালে আরও একটু হাওয়া দিলো তাদের প্রকাশিত নতুন একটি গান। ‘আটটা বাজে দেরি করিস না’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাসু দেব বসু বাউল। তবে গানটির কথা ও সুর সংগৃহীত। এর মিউজিক করেছেন ইমন চৌধুরী। গানটি প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, “এই গানটি বাসুদেব দাস বাউলের গাওয়া। গানটি অনেক আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছে। আমি শুনেছিলাম প্রায় পাঁচ ছয় বছর আগে। এই গানটি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হয়েছে। বলা যায় এ গানটি শুনতে শুনতেই হাওয়া’র চিত্রনাট্য লেখা। এই গানটিও ইমন সঙ্গীত আয়োজন করেছে। হাওয়া সিনেমায় গানটি উরকেস পারকেসের মোবাইলে কিছু অংশ শোনা যায়। এই তো, পুরো গানটি শুনতে থাকুন ‘আটটা বাজে দেরি করিস না’ প্রসঙ্গত, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগেই জানানো হয়েছিল বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ খুব শিগগিরই মুক্তি পাবে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলগুলোতে। সেই ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া। এ ছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। ইতোমধ্যে দেশের বাইরে এর প্রচারণাও শুরু হয়েছে।

Video Link

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম