ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

‘সন্ত্রাসী যত শক্তিশালীই হোক আমাদের হাত থেকে রক্ষা পাবে না’

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘সন্ত্রাসী যত শক্তিশালীই হোক আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের সফলতা হচ্ছে সন্ত্রাসীরা আমাদের হাতে ধরা পড়ছে। সন্ত্রাসীদের ধরতে যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তা আমাদের অভিযানেই প্রমাণ করে।’ বুধবার রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। রেজাউল করিম মল্লিক বলেন, ‘ঢাকা মহানগর (ডিএমপি), গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে নগরবাসীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য।’ ঢাকা কেন অনিরাপদ হয়ে যাচ্ছে? নিরাপত্তার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নগরবাসীর নিরাপত্তার জন্য যে উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। চেকপোস্ট, পেট্রোল, ফুট পেট্রোল, ডিবি-পুলিশ-র‍্যাব-সেনাবাহিনীর টহলসহ যা যা করণীয় আমরা সবকিছু করে যাচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম